আজকালের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সাপ্তাহিক আজকাল-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।গতকাল শনিবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, প্রবাসে পত্রিকা চালানো হয় দেশ সম্পর্কে হালনাগাদ তথ্য প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকাল এই কাজটা খুব ভালোভাবে করছে।এবিএম মূসা বলেন, ‘সরকার যা করে, তার অনেক কিছুই দেশে বসে জানি না, প্রবাসীরা জানবে কী করে। ঢাকা সিটিকে কেন ভাগ করা হলো, সেটাও আমরা জানি না।’ সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ বলেন, ‘জীবনে হয়তো অনেক ভুল করেছি। সব রাজনীতিকই ভুল করেন কিন্তু স্বীকার করেন না।’ তিনি বলেন, ‘আমি কেন বিএনপিতে জয়েন করেছিলাম, তা বলার সময় এসেছে। আমি এই বিষয়ে একদিন বলব।’ মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রবাসে কর্মব্যস্ত লোকজন পত্রিকা বের করেন। বাংলাদেশ সম্পর্কে প্রবাসীদের তথ্য জানানোই এর উদ্দেশ্য। তাই সব সময় সাংবাদিকতার ব্যাকরণ মানা হয় না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমদ, কানিজ আলমাস খান, অভিনেতা মাহফুজ আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন আজকাল-এর সম্পাদক জাকারিয়া মাসুদ।