আজব ডাকাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ভদ্রলোকের মতোই ব্যাংকে গিয়েছিলেন, ফেরেনও ভদ্রলোকের মতো। তবে ব্যাংকের কর্মীরা বলছেন, লোকটি ডাকাতি করতে এসেছিলেন। তিনি কাউন্টারে গিয়ে ডলার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। জানিয়ে দেন, তাঁর সঙ্গে বন্দুক আছে। কিন্তু টাকাপয়সা না নিয়ে তিনি আবার চলেও গেলেন। গত শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ওয়েলস ফারগো ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটেছে। আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন এ খবর দিয়েছে। ইউপিআই ডটকম