আজম খানকে নিয়ে সুমন কল্যাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজম খানকে নিয়ে গান করলেন মেধাবী সুরকার-সংগীত পরিচালক সুমন কল্যাণ। সুর-সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। ‘ঝাঁঝালো মিছিল ধরে আগুনের পথ, রাইফেল কাঁধে চেপে বেঁধে গেছে সুর’—এমন কথার গানটি এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। গানটির কথার গল্পে আর সংগীতায়োজনে উঠে এসেছে পপসম্রাট আজম খানের যুদ্ধ এবং গানের গল্প। এদিকে, এ প্রথম নিজের কণ্ঠে একক অ্যালবাম তৈরি করছেন সুমন কল্যাণ। সেই অ্যালবামে স্থান পাচ্ছে এ গানটি। এরই মধ্যে শোয়েব আরমানের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে গানের সঙ্গে আছেন সুমন কল্যাণ। তাঁর সুরে সর্বশেষ প্রকাশিত হয় দেশের গানের মিক্সড অ্যালবাম ‘সালাম বাংলাদেশ’।