আজম খানের চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত পপ সংগীতশিল্পী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজম খানের চিকিত্সার জন্য তাঁকে পাঁচ লাখ টাকা দিয়েছেন।আজ বৃহস্পতিবার ঢাকায় আজম খানের বাসায় চেক হস্তান্তর করা হয়।ঢাকার কমলাপুরে আজম খানের বাসায় প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর হাতে চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মো. নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বরাল।এই মানবিক সহায়তার জন্য আজম খান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগেও সিঙ্গাপুরে চিকিত্সার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজম খানকে দুই লাখ টাকা দিয়েছিলেন।পপ সংগীতের গুরু হিসেবে সুপরিচিত আজম খান মুখের ক্যানসারে ভুগছেন। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিত্সা নেন।—বাসস