আজম খানের দুটি গান প্রকাশ করছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত ‘পপগুরু’ আজম খানের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে তাঁর দুটি অপ্রকাশিত গান প্রকাশ করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকেরা আজম খানের ‘খোঁজো কারে’ এবং ‘ইন্দি, বিন্দি, সিন্ধি’ গান দুটি ডাউনলোড ও ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারবেন।আজ বুধবার গ্রামীণফোনের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এই গান দুটি থেকে অর্জিত সব অর্থ শিল্পীর পরিবারকে দেওয়া হবে।গান দুটির সার্বিক সংগীতায়োজন করেছেন শিল্পী পার্থ বড়ুয়া। ‘খোঁজো কারে’র গীতিকার জিয়াউল হাসান পিয়াল এই গানের জন্য কোনো অর্থ নেননি। আর ‘ইন্দি, বিন্দি, সিন্ধি’ গানটি সংগৃহীত।এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘বাংলাদেশের অজস্র ভক্তের জন্য আজম খানের এই দুটি অপ্রকাশিত গান উন্মুক্ত করার সুযোগ পেয়ে গ্রামীণফোন গর্বিত।’আজম খানের মেয়ে ইমা খান বলেন, ‘বাবার এই গান দুটো বাংলাদেশের লাখো ভক্তের সঙ্গে তাঁকে আরও যুক্ত করবে। বাবা পৃথিবী থেকে চলে গেলেও তিনি তাঁর লাখ লাখ ভক্তের হূদয়ে বেঁচে থাকবেন।’ গানগুলো প্রকাশ করার উদ্যোগ নেওয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান ইমা।এ দেশে পপসংগীতের পথিকৃেদর একজন মুক্তিযোদ্ধা আজম খান গলা ও ফুসফুসের ক্যানসারে আক্রান্তে গত ৫ জুন মৃত্যুবরণ করেন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘অভিমানী’, ‘আসি আসি’, ‘হাইকোর্টের মাজারে’, ‘আমি যারে চাইরে’, ‘ওরে সালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘আলাল ও দুলাল’, ‘রেললাইনের ওই বস্তিতে’ উল্লেখযোগ্য।