আজমির শরিফে চাদর দান করলেন মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৭৯৯তম বার্ষিক ওরস উপলক্ষে আজমির শরিফে একটি মখমলের চাদর উপহার দিয়েছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ স্বামী ক্ষমতাসীন কংগ্রেস দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে আজমি শরিফে যান এবং প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে মখমলের চাদরটি উপহার দেন। নারায়ণ স্বামী মাজারে আগত ভক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রীর একটি বাণী পড়ে শোনান। বাণীতে মনমোহন সিং খাজা গরিবে নেওয়াজের প্রদর্শিত পথ অনুসরণ করে সম্প্রীতি ভ্রাতৃত্ব জোরদারের আহবান জানান। বাসস।