আজমিরে মাজার জিয়ারত করলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আজমিরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তিনি দেশ ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলো ডটকমকে জানান, আজ বৃহস্পতিবার সকালে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে দুপুরে আজমির পৌঁছান খালেদা জিয়া। মাজার জিয়ারত ও মধ্যাহ্নভোজ শেষে খালেদা জিয়া আবার জয়পুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে আজই দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।গতকাল বুধবার দিল্লি থেকে জয়পুরে যান খালেদা জিয়া। রাতে রাজস্থানের শিল্পমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন।এক সপ্তাহের সফরে গত রোববার দিল্লি পৌঁছান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। এর মধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে এ বিষয়ে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।