আজহারসহ জামায়াতের পাঁচজনের জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।তবে, দ্রুত বিচার আইনে দুটিসহ তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা থাকায় তাঁরা এখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।হরতালের আগের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পাঁচটি আর ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা চারটি মামলা করেন।