আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৫ জুলাই তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন আজহারুল।সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এ সময় তিনি বলেন, তদন্ত শেষ করে অভিযোগ দাখিল করতে দুই সপ্তাহ সময় লাগবে।আজহারুলের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে অভিযোগ দাখিল করা সম্ভব হবে কি না, ট্রাইব্যুনালের এমন প্রশ্নের জবাবে কৌঁসুলি বলেন, শেষবারের মতো সময় চাওয়া হচ্ছে। আর সময় দরকার হবে না। পরে ট্রাইব্যুনাল ১৫ জুলাই পর্যন্ত সময় দেন।এর আগে গত ৮ মে তদন্তের সময় বাড়িয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের আগস্টে আজহারুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।