আজহারের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত অথবা এর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আবারও সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ সময় বাড়ান।ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বরের মধ্যে তদন্তকাজ শেষ করে এর প্রতিবেদন বা এর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা আজ আজহারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। ট্রাইব্যুনালে তিনি বলেন, তদন্তের জন্য আরও সময় প্রয়োজন। এর মধ্যে কিছু অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আবার নতুন কিছু অভিযোগের তদন্ত চলছে। এ জন্য সময় বাড়ানোর আবেদন জানান তিনি।ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে আগামী ২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন বা এর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।