আজাদ চৌধুরী সার্ক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আজ শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভায় তিনি পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। দিল্লি থেকে আজাদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানান।প্রসঙ্গত, সার্কভুক্ত দেশগুলোর সমঝোতার ভিত্তিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি সার্ক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।