আজান ও নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজান ও নামাজের সময় লোডশেডিং না করার জন্য বিদ্যুৎ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ কেন্দ্রে কর্মরতদের গ্রাহকদের সঙ্গে ভালো আচরণ করারও নির্দেশ দেওয়া হয়।আজ বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রাজস্ব পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। পিডিবির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, গত ১১ মাসে পিডিবি ছয় হাজার ২৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সভায় সিস্টেম লস কমিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।সভায় বোর্ডের সদস্য এবং বিভিন্ন অঞ্চলের প্রধান প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।