আজিমপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে আজ শনিবার সকালে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি চলাকালে নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।