মেরিল-প্রথম আলো পুরস্কারের ‘আজীবন সম্মাননা ২০১১’ পেলেন নজরুলসংগীতের শিল্পী ফিরোজা বেগম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এ সময় মঞ্চে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জাহিদ হাসান।মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে সেরা চলচ্চিত্র ‘রানওয়ে’। ছবির প্রযোজক ক্যাথরিন মাসুদের হাতে এ পুরস্কার তুলে দেন মেজর হাফিজ ও শাকিলা জাফর।সেরা চিত্রনাট্যকার (টিভি) পুরস্কার পেয়েছেন ইফতেখার আহমেদ ফাহমী (সেলুলয়েড ম্যান)। ফাহমীর হাতে পুরস্কার তুলে দেন কে এম শফিউল্লাহ ও অদিতি মহসীন।সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) হয়েছেন শহীদুজ্জামান সেলিম। ‘কাঁটা’ নাটকে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমীন আহম্মেদ চৌধুরী ও রোকেয়া প্রাচী।সেরা নির্দেশক (টিভি) হয়েছেন অনিমেষ আইচ (কাঁটা)। টিভি নির্দেশকের পুরস্কার তুলে দেন রফিকুল ইসলাম ও মুনমুন আহমেদ।দীপান্বিতা হালদার ‘কাঁটা’ নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কুমার বিশ্বজিত্ ও লুবনা মরিয়াম।সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন আবু সাইয়ীদ (অপেক্ষা)। মাহবুব আলম ও তারানা হালিম আবু সাইয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) হয়েছেন চঞ্চল চৌধুরী (মনের মানুষ) ও জয়ন্ত চট্টোপাধ্যায় (অপেক্ষা)। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নাসিরউদ্দিন ইউসুফ ও রেজওয়ানা চৌধুরী বন্যা।সমালোচকদের রায়ে চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন মিরানা জামান(অপেক্ষা) ও রাবেয়া আক্তার মনি (রানওয়ে)। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নূর হামিম রিজভী ও রুমানা রশীদ ঈশিতা।সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) হয়েছেন হাবিব ওয়াহিদ (প্রজাপতি)। হাবিবের হাতে পুরস্কার তুলে দেন খলিলুর রহমান ও ফাতেমা তুজ জোহরা।সেরা কণ্ঠশিল্পী (নারী) হয়েছেন ন্যান্সি (শিশির ভেজা)। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হাবিবুল আলম ও তামান্না রহমান।এর আগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাউলশিল্পীদের গান দিয়ে শুরু হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর অনুষ্ঠান। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে তারকাদের মিলনমেলা। শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর মঞ্চে আসেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি বলেন, এটা শুধু পুরস্কার নয়, এটা সাংস্কৃতিক অঙ্গনের মিলনমেলা এবং তাদের কর্মের স্বীকৃতির অনুষ্ঠান। তাঁর বক্তব্যের পর পরিবেশিত হয় জুয়েল আইচের জাদু।অনুষ্ঠানে টিভি নাটক, চলচ্চিত্র ও সংগীত বিভাগে পাঠকের ভোটে ছয়টি এবং টিভি নাটক ও চলচ্চিত্র বিভাগে বিচারকদের রায়ে আটটি সমালোচক পুরস্কার দেওয়া হবে আজ।১৫টি পুরস্কারের ফাঁকে ফাঁকে আটটি পরিবেশনায় অংশ নিচ্ছেন একাল-সেকালের জনপ্রিয় তারকারা।