আজীবন সম্মাননা পেলেন সুচন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি পত্রিকার বিনোদন বিভাগের সাংবাদিকদের সংগঠন সিজেএফবির আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী সুচন্দা। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুরূপ আইচ।অনুষ্ঠানে আজীবন সম্মাননাসহ ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিশেষভাবে সম্মানিত করা হয় জেমস ও ব্যান্ডদল এলআরবিকে। এ ছাড়া সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্রে পুরস্কৃত করা হয় হাবিব ওয়াহিদ, বেবী নাজনীন, শাকিব খান, শাবনূর, সজল ও বিন্দুকে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।