আজীবন সম্মাননা পেলেন স্ট্যালোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সিনেমাকনের তরফে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে হলিউডের মারকুটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোনকে। অ্যাকশন ছবিতে সফল ক্যারিয়ার গড়ার স্বীকৃতি হিসেবেই সম্মানিত হয়েছেন ৬৫ বছর বয়সী এই মার্কিন অভিনেতা। ২৫ এপ্রিল বুধবার সিন সিটির সিজারস প্যালেসে অনুষ্ঠিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই ‘র্যাম্বো’ তারকার হাতে। এক খবরে এমনটিই জানিয়েছে দ্য ডেইলি এক্সপ্রেস। স্ট্যালোন সম্পর্কে সিনেমাকনের জেনারেল ম্যানেজার মিচ নিউহসার বলেছেন, ‘বছরের পর বছর ধরে নিজেকে বার বার সফল অভিনেতা, নির্মাতা এবং রচয়িতা হিসেবে প্রমাণ করেছেন সিলভেস্টার স্ট্যালোন। চার দশক ধরে চলচ্চিত্র জগতে সফলভাবে বিচরণ করছেন তিনি। এই পুরোটা সময় ধরেই ধারাবাহিকভাবে দর্শককে সম্মোহন করে রাখার বিরল ক্ষমতা দেখিয়েছেন প্রতিভাবান এই শিল্পী।’এই মুহূর্তে ‘দ্য টম্ব’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিলভেস্টার স্ট্যালোন। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন হলিউডের আরেক অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার।