আজীবন সম্মাননায় ভূষিত ফাহমিদা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই আজ রোববার রবীন্দ্রমেলার আয়োজন করে।এবারের মেলায় রবীন্দ্রসংগীতশিল্পী ফাহমিদা খাতুন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। ফাহমিদা খাতুনের হাতে আজীবন সম্মাননার উত্তরীয়, ক্রেস্ট, চেক ও চিকিত্সাসেবার সনদ তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু।ফাহমিদা খাতুন তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, ‘এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ আমার বড় বোন সনজীদা খাতুনের কাছে। যার হাতে আমার গানের হাতেখড়ি। আমি এখনো শিখছি; শেখার মধ্য দিয়েই আমার সময় কাটছে।’এ সময় রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তোমার খোলা হাওয়া’র মোড়ক উন্মোচন করা হয়।বেলা ১১টার দিকে ১০ মিনিটে সুরের ধারার শিল্পীরা পরিবেশনায় চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয় রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ’১১। মেলার উদ্বোধন পর্বে অংশ নেন শিল্পী সুধীন দাস, আতাউর রহমান, কবি এনামুল হক, চিত্রশিল্পী হাশেম খান, কবি আসাদ চৌধুরী, অনুপ ভট্টাচার্য, ফজলুল করিম, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যরা। মেলায় দিনব্যাপী খোলা মঞ্চ থেকে পরিবেশিত হয় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, আবৃত্তি, রবীন্দ্র স্মৃতিচারণা ইত্যাদি।মেলায় ক্ষুদ্রও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হয় রবীন্দ্রগ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা ও রবীন্দ্রসংগীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, রবীন্দ্র পোশাক, রবীন্দ্রনাথ-সংক্রান্ত ভিডিও সিডি, রবীন্দ্র চলচ্চিত্র প্রদর্শনী, ঠাকুর বাড়ির রূপসজ্জা ইত্যাদি।