আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে
১ ডিসেম্বর বগুড়া আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে গণিত উৎসবের রেজিস্ট্রেশন পর্ব। ইতিমধ্যেরংপুরের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষহয়েছে। বগুড়া, বরিশাল ও গোপালগঞ্জে বিপুল উৎসাহের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাঁদের প্রাণের উৎসবে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করছে। কোথাও দলবেঁধে, কোথাও শিক্ষকের সঙ্গে, আবার কখনো মাকে নিয়ে হাজির হচ্ছে রেজিস্ট্রেশন কেন্দ্রগুলোতে। বেড়েছে বন্ধুসভার সদস্যদের কর্মতৎপরতা। গত ৩ ডিসেম্বর নতুন ভেন্যু গোপালগঞ্জে স্থানীয় শিক্ষক ও বন্ধুসভার সদস্যদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু দিনের মধ্যে বাকি অঞ্চলে রেজিস্ট্রেশন শুরু হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রতিটি আঞ্চলিক উৎসবে এক হাজার শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকা, রাজশাহী ও সিলেট অঞ্চলের রেজিস্ট্রেশন জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে, তা পরে প্রথম আলো , বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুলের মাধ্যমে জানানো হবে। অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন পাওয়া যাচ্ছেwww.matholympiad.org.bd এই ওয়েবসাইটে। এ ছাড়া ইন্টারনেটে ইয়াহু গণিত ক্লাবে সদস্যদের প্রস্তুতিমূলক কর্মতৎপরতা বেড়েছে। স্থানীয়ভাবে কর্মশালা আয়োজনেরও খবর পাওয়া গেছে।গণিত অলিম্পিয়াড ডেস্ক