আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৩ মে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল নয়টায় ফরিদপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসমত শিরিন। সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার ৮৫ জন প্রতিযোগী ১২টি বিষয়ে অংশ নেন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।