আঞ্চলিক সংস্কৃতিচর্চার মডেল হবে বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের মধ্যে বরিশাল বেতারকেন্দ্র এফএম ব্যান্ড চালু, আঞ্চলিক সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বেতারকেন্দ্রকে আঞ্চলিক সংস্কৃতিচর্চার মডেল হিসেবে গড়ে তুলতে হবে। বরিশাল বেতারকেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম রেজা চৌধুরী এসব কথা বলেন। ২৩ জুলাই তিনি বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্র পরিদর্শন শেষে বিকেলে শিল্পী ও কলাকুশলীদের সামনে এসব কথা বলেন।বেতারকেন্দ্রের সমস্যা বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে তিনি আধুনিক বেতারকেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন। বরিশাল বেতারকেন্দ্রের জন্য ট্রান্সমিশন টাওয়ার এবং এফএম টাওয়ারের জন্য স্থান পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বেতারকেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহনাজ বেগম, সহকারী পরিচালক আনসার উদ্দিন, আঞ্চলিক অনুষ্ঠানের নির্মাতা মুরাদ আহম্মেদ, নজরুল ইসলাম, গোপাল সরকার প্রমুখ।