আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের চিকিৎসার নামে প্রতারণার মামলায় অর্গানাইজেশন ফর চিলড্রেনস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের (অর্কিড) আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান আজ সোমবার এ আদেশ দেন।আসামিরা হলেন সংস্থাটির চেয়ারম্যান উম্মে কুলসুম, সহসভাপতি কাজী জিয়া শামস, সাবেক মহাসচিব জিয়াউন নাহার, বর্তমান মহাসচিব নুসরাত জাহান, কোষাধ্যক্ষ রওশন আরা মজুমদার, কার্যনির্বাহী সদস্য জোহরা বেগম, রেজাউল হোসেন ও এ বি তাবাসুম।গত বছরের ১০ এপ্রিল একজন ভুক্তভোগী অটিস্টিক শিশুর বাবা মোহাম্মদ শাকের হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। সমন পাওয়ার পরও আসামিরা হাজির না হওয়ায় আজ আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।মামলার বাদী শাকের হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ছেলেকে চিকিৎসা করানোর জন্য ওই প্রতিষ্ঠানে এক লাখ টাকা অনুদান দিয়ে ভর্তি করান তিনি। এ ছাড়া মাসিক তিন হাজার করে টাকাও দিতেন। গত বছরের ১৬ জানুয়ারি ছেলেকে দেখতে ওই প্রতিষ্ঠানে গেলে কর্তৃপক্ষ তাঁর কাছে আরও দেড় লাখ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি মামলাটি করেন।