আট ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকালে পৌর এলাকার বিদিরপুরে সিরাজগঞ্জগামী ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। বিকেল চারটার দিকে উদ্ধারকারী দল বগিগুলো লাইনে তুলে দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার যাওয়ার পর চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ। পরে খবর পেয়ে আমনুরা জংশন থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে বিকেল চারটার দিকে বগিগুলো লাইনে তুলে দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ সময় আনমুরা স্টেশনে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকা পড়ে। পরে ট্রেনটি সেখান থেকে ফিরে যায়।