আট দফা দাবিতে ইউপি ফোরামের মহাসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা বৃদ্ধি, চেয়ারম্যানদের মর্যাদা নির্ধারণ করে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে অন্তর্ভুক্ত করাসহ আট দফা দাবিতে মহাসমাবেশ করছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম নামের একটি সংগঠন। আজ শনিবার শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটি এ মহাসমাবেশের আয়োজন করে।মহাসমাবেশে ফোরামের নেতারা জানান, অচিরেই এ দাবি পূরণ না হলে প্রথমে উপজেলা ও জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। এর পরও দাবি আদায় না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।ফোরামের সভাপতি মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। সমাবেশে সারা দেশ থেকে আসা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।