আট বছর পর মিশ্র অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশ্র অ্যালবাম ‘অনুভবে’-এর সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। অ্যালবামের সব কটি গান লিখেছেন হোসেন ইমাম। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাসান আবিদুর রেজা জুয়েল, নওশাদ বাবু, মিমি, কান্তা ও বিজয়। অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক। কথা হলো আইয়ুব বাচ্চুর সঙ্গে।‘অনুভবে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।সচরাচর যে ধরনের গান নিয়ে আমি অ্যালবাম করে থাকি, অনুভবেতেও সে ধরনেরই কিছু গান আছে। এখানে একজন ছাড়া বাকি সবাই একেবারেই নতুন বলা চলে। তা ছাড়া অনেক দিন পর অ্যালবামটি প্রকাশ করেছি। প্রায় ১৮ মাস ধরে অ্যালবামটির কাজ করছি।অনেক দিন পর মিশ্র অ্যালবাম প্রকাশ করলেন?হ্যাঁ, তা প্রায় আট বছর পর। অ্যালবাম করার জন্য যে সময় এবং পরিবেশ প্রয়োজন, সেটা আমাদের অডিওশিল্পে নেই। তা ছাড়া আমি নিজেও সময় বের করতে পারিনি। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। বাংলাদেশে তো একসময় রুচিশীল মিশ্র অ্যালবাম বের হওয়াটা একরকম বন্ধই হয়ে গিয়েছিল। এখন সবকিছু ভেবেচিন্তে অ্যালবামটি বের করার ঝুঁকি নিয়েছি।ফেসবুকের মাধ্যমে শিল্পী বাছাই করে একটি অ্যালবাম করেছিলেন। সেটার কী খবর?অ্যালবামটির নাম রেখেছি এক ঝাঁক আমরা। এটি পুরোপুরি তৈরি হয়ে আছে। মাত্র দুটি গান বাকি আছে। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট ফেসবুকের মাধ্যমে শিল্পী আহ্বান করেছিলাম। অসাধারণ কিছু প্রতিভাবান শিল্পীকে খুঁজে পেয়েছি। এদের গান নিয়ে একসঙ্গে দুটি অ্যালবাম বাজারে ছাড়ব। এবার ঈদে চ্যানেলগুলোর জন্য কিছু করেছেন?দেশ টিভির জন্য এলআরবির দুটি নতুন গানের মিউজিক ভিডিও করেছি। এগুলো ঈদে দেখানো হবে। এ ছাড়া বাংলাভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। দুটি লাইভ অনুষ্ঠানেও অংশ নেব—১৬ সেপ্টেম্বর একুশে টিভিতে এবং ১৭ সেপ্টেম্বর বৈশাখী টিভিতে।এলআরবির ‘যুদ্ধ’ অ্যালবামটি শ্রোতারা কবে পাচ্ছে?অডিও বাজারের এখন যে অবস্থা, সেখানে আমরা যুদ্ধ অ্যালবামটা ছাড়তে চাইছি না। আগে নকলবাজদের দৌরাত্ম্য বন্ধ হোক, তারপর যুদ্ধ বাজারে আসবে। বলতে পারেন, এই অস্থির পরিস্থিতির বিরুদ্ধে এটা এলআরবির নীরব প্রতিবাদ।