আট বোর্ডের সেরা ১০
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সারা দেশে ও ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ। তাদের পয়েন্ট ৯২ দশমিক ৮৬। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গড় জিপিএ—এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি বোর্ডে সেরা ২০ বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। সেই ভিত্তিতে রাজউক উত্তরা মডেল সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে।আটটি শিক্ষা বোর্ডের সেরা ১০টি প্রতিষ্ঠানের নাম নিম্নে দেওয়া হলো:ঢাকা: ঢাকা বোর্ডের শীর্ষে থাকা নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়, টাঙ্গাইলের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজধানীর সেন্ট যোসেফ হাইস্কুল ও ময়মনসিংহ জিলা স্কুল। রাজশাহী: ৯১ পয়েন্ট নিয়ে রাজশাহী বোর্ডে শীর্ষে আছে রাজশাহী ক্যাডেট কলেজ। শীর্ষে থাকা অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে পাবনা ক্যাডেট কলেজ, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ, রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং পাবনা ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়।কুমিল্লা: ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৯১ পয়েন্ট পেয়ে বোর্ডে সেরা হয়েছে। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা মডার্ন হাইস্কুল, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল ও কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস এলাকার ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এবং নোয়াখালী জিলা স্কুল।যশোর: ৮৮ দশমিক ১১ পয়েন্ট পেয়ে যশোর বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে খুলনার ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল। এই বোর্ডে সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, যশোর দাউদ পাবলিক স্কুল, কুষ্টিয়া জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, একই জেলার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়।চট্টগ্রাম: চট্টগ্রাম বোর্ডে সেরা হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদালয়। তাদের পয়েন্ট ৮৩ দশমিক ৭৮। সেরা অন্য নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়।সিলেট: ৮৫ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে সিলেট বোর্ডে শীর্ষে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। শীর্ষ অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ব্লু-বার্ড হাইস্কুল, সিলেট সরকারি পাইলট হাইস্কুল, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দি বাড’স রেসিডেনসিয়াল মডেল হাইস্কুল, সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাউয়ার্স কে জি অ্যান্ড হাইস্কুল এবং হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়।বরিশাল: বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরিশাল ক্যাডেট কলেজ। সেরা অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সৃজনী বিদ্যানিকেতন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খানপুর মাধ্যমিক বিদ্যালয়, দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ৮৭ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শীর্ষে থাকা অন্য নয়টি প্রতিষ্ঠান যথাক্রমে রংপুর ক্যাডেট কলেজ, দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল, দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুরে দি মিলেনিয়াম স্টার স্কুল ও কলেজ, দিনাজপুর জিলা স্কুল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুল ও কলেজ।