আটক আট রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের হাতে আটক আট রোহিঙ্গাকে আজ শনিবার সকালে জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদী দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে একই পরিবারের ওই আটজনকে আটক করেছিলেন বিজিবির জওয়ানেরা। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির জওয়ানেরা ঘোলার চর এলাকা থেকে মিয়ানমারের ওই আট নাগরিককে আটক করেন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা এখন রাতের আঁধারে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিজিবির টহল জোরদার থাকায় তারা ধরা পড়ছে।