আটক নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলটির শীর্ষ নয় নেতা ও কারাগারে আটক সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। তাঁদের এ আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিও রয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে—৫ নভেম্বর সব মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ। ৬ থেকে ১৩ নভেম্বর দেশব্যাপী গণসংযোগ।সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াতের নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সরকার আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করছে না বলে তিনি অভিযোগ করেন।