আটক বিমানবালা তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক বিমানবালা কামরুন নাহার ওরফে পুতুলকে আজ বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন। বিমানবন্দর থানা পুলিশ কামরুন নাহারকে আজ আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গতকাল কামরুন নাহার কর্তব্য পালনের জন্য বিমানবন্দরে ঢোকেন। এ সময় তাঁর লাগেজ স্ক্যান করলে বিদেশি মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। পরে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে সৌদি রিয়ালের পরিমাণ ছিল বেশি। পরে তাঁকে আটক করা হয়।