আটক মিয়ানমারের ১৩ নাগরিককে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে আটক মিয়ানমারের ১৩ নাগরিককে আজ শুক্রবার দুপুরে ফেরত পাঠানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাদের আটক করেছিল। বিজিবি সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদীর জালিয়াপাড়া এলাকায় দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী, পুরুষ, শিশুসহ মিয়ানমারের ১৩ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও চারটি শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে একই পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।