আটককৃত মার্কিন ও ইসরায়েলি বিমানের প্রদর্শনী করবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আটককৃত গোয়েন্দা বিমানের প্রদর্শনী করবে ইরান। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা আইএএনএস আজ রোববার এ খবর জানিয়েছে।এদিকে তেহরান টাইমস ও নাসিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সাংবাদিক ও তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের এই প্রদর্শনীতে প্রবেশের অনুমোদন দেওয়া হবে। একই সঙ্গে সে দেশে প্রস্তুতকৃত ইলেকট্রনিক যুদ্ধসরঞ্জামও প্রদর্শন করবে তেহরান।একটি সূত্র তেহরান টাইমসকে জানিয়েছে, ইরানের কবজায় এখন চারটি ইসরায়েলি ও তিনটি মার্কিন গোয়েন্দা বিমান রয়েছে।৪ ডিসেম্বর ইরান ঘোষণা করেছিল, আফগানিস্তান থেকে ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় দেশটির সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আরকিউ-১৭০ নামের একটি ড্রোন বিমানকে আটক করেছে।ওয়াশিংটন তাদের খোয়া যাওয়া ড্রোন ফেরত চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা সাম্প্রতিক এক টিভি সাক্ষাত্কারে জানিয়েছেন, ইরান-আফগান সীমান্ত অঞ্চলে তাদের ড্রোন-তত্পরতা অব্যাহত থাকবে।