আটকা পড়েছি প্রেমকাব্যের আদি জালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই তা তুমি একটু আগে/ ছিলে আমার পাশে/ তোমার সুবাস স্মৃতির মতো/ হূদয় জুড়ে ভাসে’।কবি শামসুর রাহমানের ৮২তম জন্মদিন ২৩ অক্টোবর। কবির জন্মদিন উপলক্ষে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র গতকাল শুক্রবার ‘আটকা পড়েছি প্রেমকাব্যের আদি জালে’ নামে শামসুর রাহমানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম।‘বলেছি সেদিন’ কবিতার বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে হিমেল অনার্য আবৃত্তি করেন ‘তুমি আমার সুরে’। পরে শায়লা লাবণী ‘কী পরীক্ষা নিবে’, আব্দুল্লাহ আল ফারুক ‘অমন তাকাও যদি’ কবিতাগুলো আবৃত্তি করেন। অন্যান্য কবিতার মধ্যে ছিল: ‘মেঘ না চাইতে’, ‘শান্তি পাই’, ‘আমার কাছে’, ‘কেউ কি এখন’, ‘এখন ডাকছো কাকে’, ‘সায়োনারা’, ‘এই তো দু’দিন’, ‘বলেছি সেদিন কথায় কথায়’, ‘এই তো তুমি একুট আগে’।কচি-কাঁচার প্রতিষ্ঠাবার্ষিকী: ১৯৫৬ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলা। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন কবি সুফিয়া কামাল, কবি জসীমউদ্দীন, কুদরত-ই-খুদা, রোকনুজ্জামান খান দাদাভাই, শিল্পাচার্য জয়নুল আবেদিন, আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন, অধ্যাপক অজিত গুহ প্রমুখ। তাঁদের কেউই এখন আর নেই। কিন্তু আছে তাঁদের গড়া সংগঠন। ৫ অক্টোবর ছিল সংগঠনটির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের গতকাল শুক্রবার ছিল শেষ দিন।গতকাল সকালে সমাপনী দিনে সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।অনুষ্ঠানে মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের শিশুরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।ছায়ানটে শ্রোতার আসর: ‘টাকা গেলে টাকা মেলে, বন্ধু গেলে বন্ধু মেলে’ মঙ্গল শাহর গানটির মধ্য দিয়ে গতকাল ছায়ানটে শুরু হয় নিয়মিত অনুষ্ঠান শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে শ্রোতাদের মুগ্ধ করা আসরটি সাজানো হয়েছিল লোকগান দিয়ে। আনুষ্ঠান সাজানো হয়েছিল লালন সাঁই, পাগলা আনোয়ার ও মঙ্গল শাহের গান দিয়ে।শুরুতেই মঙ্গল শাহ ও পাগলা আনোয়ারের গান শোনান জাহিদ হোসেন। ভজন বাউল দরাজ কণ্ঠে শোনান লালনের ‘সাঁইয়ের লীলা বুঝলি ক্ষ্যাপা কেমন করে’ ও ‘কোথা সে অটল্র রূপের বারামখানা’। দিল আফরোজ লালনের ‘পাখি কখন যেন উড়ে যায়’, ‘সাঁই আমার কখন খেলে’ এবং ভাওয়াইয়া ‘ও মুই মনের হাউসে না কর’ পরিবেশন করে আগতদের মুগ্ধ করে রাখেন।