আটকে আছে পাঁচ ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া-কাওরাকান্দি নৌপথে শতাধিক যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকে রয়েছে।মাওয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, আটকে থাকা ফেরি পাঁচটি হলো—থোবাল, ল্যানটিন, রানীগঞ্জ, রামশ্রী, ফরিদপুর। ফেরিগুলো গতকাল রাত সাড়ে নয়টার দিকে মাওয়া ঘাট থেকে ছেড়ে যায়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন শ্রমমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তবে ঘন কুয়াশার কারণে পার না হয়েই কাওরাকান্দি ঘাট থেকে ফিরে যান তিনি।