আটটি নাটক পরিচালনা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক সম্বল। মাহাবুব আজিজের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন জয়। আজ কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?আর কী করব, বলুন। কাজ তো এখন একটাই, নাটকের শুটিং। তা ছাড়া সামনে ঈদ, এখন তো ব্যস্ততা আরও বেশি।কতগুলো কাজ করছেন?এবারের ঈদ উপলক্ষে আমি ২৫টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে আটটি নাটক নিজে পরিচালনা করেছি। আর কয়েকটি নাটক নিজেই রচনা করেছি।২৫টি নাটকে কাজ করতে পেরে আপনি সন্তুষ্ট, নাকি আরও বেশি নাটকে কাজ করার প্রত্যাশা করেন?নাহ্। যে নাটকগুলোতে কাজ করেছি, এগুলোতেই আমি সন্তুষ্ট। এক ঈদে এর বেশি কাজ করার প্রয়োজন আছে বলে মনে করি না।এতগুলো নাটকে কাজ করলে নাটকের মানের কী অবস্থা হয়, সেটা কি ভেবে দেখেছেন?আমি যে নাটকগুলোতে কাজ করেছি, এর প্রতিটি নাটকই ভালো হবে। এর প্রমাণ কিন্তু আমি গত ঈদেই দিয়েছি। আলভী আহমেদের মৃত্যুপথযাত্রী নাটকে তার প্রমাণ দিয়েছি। এবারও আলভীর সে রকমই তিনটি নাটকে কাজ করেছি। ফলে নাটকের মান নিয়ে আমি দুশ্চিন্তা করি না।‘সম্বল’ নাটক নিয়ে কিছু বলুন।এ নাটকে দেখানো হয়েছে, আমি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করি। আমার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠান সফল হয়, কিন্তু আমার আয়-উন্নতি হয় না। আমার স্ত্রীকে স্বপ্ন দেখাই, একদিন এভাবে ওই প্রতিষ্ঠানের মতোই আমিও বড়লোক হব। বাড়ি করব, গাড়ি কিনব। কিন্তু প্রতিষ্ঠানের লোকজন আমার সঙ্গে প্রতারণা করে। আমাকে তারা পুরস্কারের বদলে তিরস্কৃত করে। এভাবেই এগিয়েছে নাটকের গল্প।নাটকে কাজ করতে গিয়ে কোনো মজার ঘটনার কথা বলবেন কি?একটাই মজার ব্যাপার ছিল। নাটকের কাজ করতে গিয়ে দেখা গেল চিত্রগ্রাহক নেই। তখন একেক দিন একেকজন চিত্রগ্রাহক নিয়ে আসা হতো। এভাবেই চার দিনে আমরা তিনজন ক্যামেরাম্যানের সঙ্গে কাজ করেছি। সাধারণত কোনো নাটকের শুটিং করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটেনি।আপনার চলচ্চিত্রের খবর কী?মাঝে কিছুদিন বিরতি দিলাম। ঈদের পরপরই গাজী রাকায়েত ভাইয়ের একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আর চলচ্চিত্র থেকে একেবারে দূরে থাকা সম্ভব নয়। কারণ, চলচ্চিত্র আমাকে ভীষণভাবে কাছে টানে।  বিনোদন প্রতিবেদক