আততায়ীর গুলিতে মারা গেছেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এরই মধ্যে খবর—আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা!খবরটির কোনো সত্যতা নেই। ফক্স নিউজের টুইটার অ্যাকাউন্টে হামলা (হ্যাক) চালিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে আজ সোমবার এই ‘উড়ো’ খবরটি প্রচার করেছে হ্যাকাররা।ফক্স নিউজের টুইটার অ্যাকাউন্টের এক ফিডে বলা হয়, কিছুক্ষণ আগে বিদায় নিয়েছেন বারাক ওবামা। প্রেসিডেন্ট মারা গেছেন। সত্যি, ৪ জুলাই দিনটি শোকের। এমনকি ‘নতুন’ প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য শুভকামনা জানানো হয়েছে।অথচ এর মাত্র এক ঘণ্টা আগে এক বার্তায় যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে ফক্স নিউজের টুইটার ও ই-মেইল থেকে শুভেচ্ছা জানানো হয়েছিল।বিবিসি জানিয়েছে, ‘স্ক্রিপ্ট কিডিস’ নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। তবে কেন টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তা স্পষ্ট নয়। ওয়েবসাইট।