আতশবাজির আলোর উচ্ছ্বাসে নববর্ষ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতশবাজির রং-বেরঙের আলো, মুহুর্মুহু হর্ষধ্বনি, আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববাসী বরণ করে নিল নতুন বছরকে। স্বাগত ২০১৩!বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন বছরকে বরণ করতে মনোমুগ্ধকর আতশবাজি হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি নগরে। প্রায় ১৫ লাখ মানুষ ওই দৃশ্য উপভোগ করেছে।একই ধরনের আতশবাজির প্রদর্শনী হয়েছে যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ব্রাজিলের রিও ডি জেনেরিও, নিউজিল্যান্ডের অকল্যান্ড, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়ার সিউল, মিয়ানমারের ইয়াংগুন, চীনের বেইজিং ও সাংহাইয়ে।মিয়ানমারে প্রথমবারের মতো নতুন বছর বরণে বড় ধরনের আয়োজন হয়েছে। তাই এ আয়োজন নিয়ে সেখানকার মানুষের মধ্যে ছিল অন্যরকম অনুভূতি।ভারতে গণধর্ষণের শিকার হয়ে এক ছাত্রীর মৃত্যুর ছাপ পড়েছে নতুন বর্ষ উদযাপনের আয়োজনে। তাই সেখানে বর্ষবরণে কোনো আয়োজন ছিল না।ভেনেজুয়েলায়ও নতুন বছরকে নিয়ে জাঁকালো কোনো আয়োজন ছিল না। এ সময় দেশবাসী প্রেসিডেন্ট হুগো চাভেজের জন্য প্রার্থনা করেছে।