আতাউস সামাদ আর নেই
বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ আর নেই। (ইন্না লিল্লাহ....রাজেউন।) আজ বুধবার রাত নয়টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।আতাউস সামাদের ছেলে আশিকুস সামাদ বলেন, তাকে কোথায় দাফন করা হবে তা পারিবারিক ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল মঙ্গলবার তাঁর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।‘দৈনিক আমার দেশ’-এর উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট আতাউস সামাদ বেশ কিছুদিন ধরে হূদযন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছিলেন। এর সঙ্গে ছিল ডায়াবেটিস। হঠাত্ শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা প্রথমে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার কথা বলেছিলেন। তবে ঝুঁকি থাকায় ওই সিদ্ধান্ত নেননি।চিকিত্সকেরা আতাউস সামাদের প্রথম অস্ত্রোপচার করেন সোমবার।