আতিউর রহমানকে কারণ দর্শাতে বলবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির বৈঠকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের ২০০৭-০৮ অর্থবছরের কয়েকটি হিসাবের অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। এতে গভর্নরের উপস্থিত থাকার কথা ছিল।বৈঠক শেষে কমিটির সদস্য আলী আশরাফ সাংবাদিকদের বলেন, ‘সোনালী ব্যাংকের বিভিন্ন হিসাবের অডিট আপত্তি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বৈঠকে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি নিজে না এসে একজন জিএম (মহাব্যবস্থাপক) ও এডিকে (সহকারী পরিচালক) পাঠিয়েছেন। এটা হতে পারে না। সে জন্য কমিটি তাঁকে কারণ দর্শাতে বলবে।’ সংসদ সচিবালয় থেকে আরও জানানো হয়, বৈঠকে সোনালী ব্যাংকের প্রচলিত বিধিবিধান উপেক্ষা করে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবং রপ্তানি ঋণপত্রের (এলসি) মেয়াদোত্তীর্ণ হওয়ার পর রপ্তানির বিল কেনা ও দায় আদায়ে ব্যবস্থা গ্রহণ না করায় সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, ছায়েদুল হক ও নারায়ণ চন্দ্র চন্দ অংশ নেন।