আতিফের কনসার্টে তিনজন নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আতিফ আসলামের কনসার্ট দেখতে গিয়ে তিনজন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছেন! আর আহত হয়েছে ডজনখানেক। পাকিস্তানের লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে ৯ জানুয়ারি সোমবার প্রিয় শিল্পী আতিফ আসলামের গান শুনতে হাজির হয় অনেক তরুণ-তরুণী। তাদের বেশির ভাগই ছিল পাঞ্জাব কলেজ অব কমার্সের শিক্ষার্থী। কনসার্ট শেষে সবাই আতিফের অটোগ্রাফের জন্য হুমড়ি খেয়ে পড়ে। আর বিপত্তিটা ঘটে তখনই।পুলিশ সূত্রে জানা গেছে, কনসার্ট শেষ হওয়া মাত্রই অটোগ্রাফ শিকারিদের কবলে পড়েন আতিফ। লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা ওই তুলকালাম থামাতে গিয়ে শুরু করে লাঠিপেটা। আর তখনই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বাইরে বের হওয়ার চেষ্টা করার সময়ই তাড়াহুড়োর কারণে তখনই পদদলিত হয় অনেকেই। ঘটনাস্থলেই মারা পড়েন পাঞ্জাব কলেজ অব কমার্সের তিনজন মেয়ে শিক্ষার্থী! আহত হয় আরও ডজনখানেক দর্শক। এদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনকও। তবে ঘটনাটি ততটা ফলাও করে প্রকাশিত হয়নি পাকিস্তানি প্রচারমাধ্যমগুলোতে। জানা গেছে, পাঞ্জাব কলেজ অব কমার্সের মালিক মিয়া আমের মাহমুদ একটি টিভি চ্যানেলের মুখ্য নির্বাহী। আর তাঁর কারণেই ঘটনাটি চেপে গেছে সেখানকার অধিকাংশ প্রচারমাধ্যম!এদিকে কনসার্ট দেখতে এসে নিহত এক শিক্ষার্থীর মা বলেছেন, ‘এ ধরনের ঘটনার জন্য পুরোপুরিভাবে কলেজ কর্তৃপক্ষই দায়ী।