আতিফের কনসার্টে তিনজন নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্স ছিল কনসার্টস্থল। ৯ জানুয়ারি প্রিয় শিল্পী আতিফ আসলামের গান শুনতে সেখানে হাজির হয়েছিলেন অনেক তরুণ-তরুণী। তার মধ্যে অধিকাংশই ছিলেন পাঞ্জাব কলেজ অব কমার্সের শিক্ষার্থী। কনসার্ট তখন শেষ। সবাই হুমড়ি খেয়ে পড়লেন আতিফের ওপর, অটোগ্রাফ চাই।পুলিশ বলছে, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ওই তুলকালাম থামাতে গিয়ে শুরু করে লাঠিচার্জ। ব্যস, ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই ছোটেন বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। তখনই পায়ের নিচে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মারা পড়েন পাঞ্জাব কলেজ অব কমার্সের তিনজন মেয়ে শিক্ষার্থী! আহত হন আরও ডজন খানেক দর্শক। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ গুরুতর।তবে ঘটনাটি ততটা ফলাও করে প্রকাশিত হয়নি পাকিস্তানি প্রচারমাধ্যমগুলোতে। মৃতদের আত্মীয়েরা দাবি করছেন, ওই কলেজের মালিক মিয়া আমের মাহমুদ একটি টিভি চ্যানেলের মুখ্য নির্বাহী। তাঁর ইশারায় ঘটনাটি চেপে গেছে অধিকাংশ প্রচারমাধ্যম! পিটিআই।