আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের উপপ্রশাসক ছেলেসহ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের উপপ্রশাসক মোহাম্মদ কাজিম আলাহয়ার, তাঁর ছেলে ও দুই দেহরক্ষী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার গজনি শহরে বিমানবন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।মোহাম্মদ কাজিম আলাহয়ার গাড়িতে করে তাঁর কর্মস্থলে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী তাঁর গাড়ি লক্ষ্য করে এই আত্মঘাতী বোমা হামলা চালায় বলে জানিয়েছেন গজনি প্রদেশের পুলিশ প্রধান দেলাওয়ার জাহিদ।