আত্মঘাতী বোমা হামলায় কান্দাহারের মেয়র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কান্দাহার শহরের মেয়র গোলাম হায়দার হামিদি আজ বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। কান্দাহার প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ এ কথা জানিয়েছে।কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জালমে আইয়ুবি জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী তাঁর কাছে থাকা বিস্ফোরক মেয়র গোলাম হায়দার হামিদির কার্যালয়ের বারান্দার কাছে উন্মুক্ত করে দেন। এতে তিনি নিহত হন।তবে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নগর ভবন মিলনায়তনে মেয়র গোলাম হায়দার হামিদির ভাষণ দেওয়ার সময় ওই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান।জালমে আইয়ুবি আরও জানান, আত্মঘাতী হামলাকারী তাঁর পাগড়ির ভেতরে বোমাটি লুকিয়ে রেখেছিলেন।এ ঘটনার দুই সপ্তাহ আগে কান্দাহারে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই আহমেদ ওয়ালি কারজাই তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হন।