আত্মঘাতী বোমায় কান্দাহারের উপ-গভর্নর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের উপ-গভর্নর আবদুল লতিফ আশানা এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। আজ শনিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারার জানিয়েছেন। এছাড়াও ওই হামলায় আশানার দেহরক্ষীসহ অপর পাঁচজন আহত হয়েছেন বলে তাঁর মুখপাত্র জালমে আইয়ুবী জানিয়েছেন। জালমে আইয়ুবী জানান, মোটর সাইকেল আরোহী এক আত্মঘাতী বোমা হামলাকারী আবদুল লতিফ আশানার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় আশানা গাড়িতে করে কান্দাহারে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন । এদিকে কান্দাহার সফরত মার্কিন রাষ্ট্রদূত কার্ল আইকেনবেরি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।—রয়টার্স।