আত্মজীবনী লিখবেন প্রতিভা পাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নেওয়ার পর আত্মজীবনী লিখবেন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। আগামী ২৫ জুলাই তাঁর রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার কথা। ওই দিনই রাষ্ট্রপতি পদে তাঁর পাঁচ বছরের মেয়াদকাল শেষ হচ্ছে।রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে মাত্র ২৭ বছর বয়সে প্রতিভা পাতিল প্রথম বিধায়ক হন মহারাষ্ট্রের জলগাঁও থেকে কংগ্রেসের টিকিটে। এরপর থেকে তিনি রাজনীতিতে পুরোপুরি আত্মনিয়োগ করেন। চারবার বিধায়ক, সাংসদ, রাজ্যসভার সদস্য এবং রাজস্থানের রাজ্যপালও নিযুক্ত হন। সর্বশেষে ২০০৭ সালে ভারতের দ্বাদশতম রাষ্ট্রপতি পদে ভূষিত হন প্রতিভা পাতিল। ১৯৩৪ সালে ১৯ ডিসেম্বর মহারাষ্ট্রের জলগাঁওয়ে জন্মগ্রহণ করেন প্রতিভা পাতিল। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং আইনে স্নাতক।