আত্মবিশ্বাস হলো সাফল্যের মূলমন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রামভালো ফল করতে হলে সব বিষয়কে গুরুত্বসহকারে নিতে হবে। তবে সৃজনশীল বিষয়গুলোর ক্ষেত্রে একটু আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। সৃজনশীল বিষয়গুলো আগাগোড়া কয়েকবার পড়ে মর্মার্থ অনুধাবনের চেষ্টা করতে হবে। যেন অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতাসংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর প্রদানে যথার্থতা নিশ্চিত করা যায়।কোনো কোনো পরীক্ষার্থী অনেক সময় পরীক্ষা নিয়ে টেনশনে পড়ে যায়, এতে তাদের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হয়। পরীক্ষা নিয়ে তাই অহেতুক দুশ্চিন্তা করা যাবে না। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল অটুট রাখবে।কেননা, আত্মবিশ্বাস হলো সাফল্যের মূলমন্ত্র।ঘোষণাঅধ্যক্ষদের পরামর্শ, ইসলাম শিক্ষা, রসায়ন, হিসাববিজ্ঞানসহ আরও লেখা ছাপা হলো আজকের পড়াশোনা পাতায়।