আত্মহত্যা কোনো সমাধান নয়
সন্তানসহ মায়ের আত্মহত্যার খবর আসছে গণমাধ্যমে। পারিবারিক অশান্তি, স্বামীর দ্বিতীয়বিয়ে এসবই কারণ। কিন্তু কারণ যা-ই থাকুক আত্মহত্যা কোনো সমাধান নয়। মা এবংছোট ছোট শিশুদের আত্মহত্যা মেনে নেওয়া যায়না।বাঁচার পথ খুঁজতে হবে। প্রয়োজন সামাজিক ও পারিবারিক সহযোগিতা। লড়াই করে টিকে থাকাটাই বড় কথা। বিশেষজ্ঞরা মনে করেন আত্মহত্যা মানে পরাজয়।এটি প্রতিবাদের ভাষা হতে পারে না। গত দুই মাসে দেশের পত্রপত্রিকায়, টেলিভিশনে আলোচিত খবর ছিল সন্তানসহ মায়ের আত্মহত্যা। একটু গভীরে গেলে দেখা যায়, পারিবারিক কলহ কিংবা স্বামীর দ্বিতীয় বিয়ে এর মূল কারণ। নারীরা নানা নিরাপত্তাহীনতায় ভুগে নিজেকে অসহায় মনে করে। এর ফলে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই বলে আত্মহত্যা কি সমস্যার সমাধান দিতে পারছে, নাকি আত্মহত্যা কোনো সম্যার সমাধান? দেশের নানা ক্ষেত্রের বিশিষ্ট জন ও বিশেষজ্ঞরা কী বলেন, তাই নিয়ে এই প্রতিবেদন।আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয়সালমা খাননারীনেত্রী ও সাবেক চেয়ারপারসনজাতিসংঘ সিডও কমিটিসাম্প্র্রতিককালে হঠাৎ করে নারী নির্যাতন বেড়ে গেছে। এর প্রকট রূপ আমাদের বিচলিত করছে। আমরা জানি যে আমাদের দেশে পরিবারে নারীদের আগেও নির্যাতন করা হতো। গণমাধ্যমে কম প্রচারের কারণে সেটির সার্বিক চিত্র হয়তো আমরা দেখতে পেতাম না। কিন্তু এখন গণমাধ্যমের কারণে তা আমরা জানি। অনেকেই মনে করেন, কথাটি হয়তো আংশিক সত্য। তা সত্ত্বেও আমাদের পারিপার্শ্বিকতা বিচারে, উন্নয়নের স্তরভেদে এই নির্যাতন ভয়াবহ আকার ধারণ করে। তবে নারী নির্যাতনের বহুমাত্রিকতা ও তার নিরাপত্তাহীনতার বিষয়টি আগে এমন ছিল না।আমাদের সামাজিক কাঠামোতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্বায়নের এ যুগে আমরা পশ্চিমা দেশগুলো থেকে অনেক কিছু শিখছি। আমাদের সংস্কৃতিতে নানা বিষয় ঢুকে পড়ছে। তবে সবকিছুই যে নেতিবাচক তা নয়। এসব বিষয়কে ধারণ করার জন্য, ভালো-মন্দ বাছাই করার জন্য যে প্রস্তুতিটা দরকার তা আমাদের নেই। আগে প্রতিটি পরিবারে প্রায়ই এক ধরনের কাঠামো ছিল। পরিবার ও সমাজের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও দায়িত্বশীলতা ছিল। এখন তা ধীরে ধীরে কমে যাচ্ছে। এর ফলে বিভিন্ন পারিবারিক অশান্তি এবং নারীর নিরাপত্তাহীনতা বেড়ে যাচ্ছে। সরকার নারী-উন্নয়নে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। এ কারণে আগের থেকে নারী অনেক দিক থেকে এগিয়ে গেছে। মানব-উন্নয়নের সূচকে বাংলাদেশে নারীর অগ্রগতি প্রশংসনীয়। তার দায়িত্বশীলতার পরিধি বেড়ে গেছে। কাজের ব্যাপকতা বেড়েছে। সে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তবু পরিবার ও সমাজের মূল সিদ্ধান্ত গ্রহণে তার অংশগ্রহণ থাকছে না। থাকলেও তা নগণ্য। তাকে এই বলয় থেকে সরিয়ে রাখা হচ্ছে। এ ছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সমঝোতার সম্পর্ক না থাকায় এমন অশান্তি হয়ে থাকে। নারী হয়তো তার অধিকার সম্পর্কে সচেতন, তবে পুরুষ সদস্যের সঙ্গে সমঝোতা করার সুযোগ সৃষ্টি হচ্ছে না। এসব পারিবারিক নির্যাতন প্রতিরোধ করতে নারীকে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে। তাকে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিতে হবে। এ ছাড়া স্বামী-স্ত্রীর পারস্পরিক সমঝোতার বিষয়টিও তাকে বোঝাতে হবে। সে কারণে তার কথা সে কাউকে বলতে পারে না। কয়েক দিন আগে যেসব আত্মহত্যার ঘটনা ঘটল তাতেও এ বিষয়টি দেখা যায়। সমাজ বা পরিবার তাতে ভূমিকা রাখতে পারছে না। ফলে নারী আত্মনিয়ন্ত্রণ হারিয়ে স্বামীর থেকে অধস্তন মনে করে নিজেকে, নিজের ওপর আস্থা হারিয়ে ফেলে, অসহায় ভাবে। আর এ কারণে আত্মহত্যার মতো পরাজয়ের পথ মেনে নেয়। সে জানেও না আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সে জানে না কীভাবে তাকে এসবের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের পাঠ্যপুস্তক কিংবা শিক্ষাব্যবস্থায় দৈনন্দিন জীবনে চলার জন্য আইন থাকা দরকার। যাতে করে মানুষ বিপদে পড়লে কোথায় যাবে সে সম্পর্কে জানে। এতে করে সে ভেঙে না পড়ে যুদ্ধের জন্য তৈরি হবে। অনেক পরিবার সন্তানের অন্যায়কে মেনে নেয়। তাকে সমর্থন করে। এ জন্য আমাদের সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। আত্মহত্যার পথ বেছে নিয়ে অন্যকে শাস্তি দেওয়া যায় নাসালমা আলীনির্বাহী পরিচালকজাতীয় মহিলা আইনজীবী সমিতিআত্মহত্যা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তর থেকে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতনের ঘটনা নতুন করে যে ঘটছে, তাও না। অনেক আগে থেকেই এ ধরনের পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটে আসছে। গণমাধ্যমে প্রচারের কারণে আমরা এখন এ সম্পর্কে বেশি জানতে পারছি। অনেক ক্ষেত্রে এতে হিতে বিপরীত হচ্ছে। গণমাধ্যমে এ ঘটনাগুলোকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। আর এসব নির্যাতনের পেছনে দ্বিতীয় বিয়েটাই মূল কারণ হিসেবে দেখা দিয়েছে। এর জন্য প্রথমে দ্বিতীয় বিয়েটা বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়েবহির্ভূত সম্পর্কের হারও বেড়ে গেছে। এটি প্রতিরোধ করতে হলে সিটি করপোরেশনকে জোরালো ভূমিকা পালন করতে হবে। একটি এলাকায় কতগুলো দ্বিতীয় বিয়ে হচ্ছে, তার নথিপত্র সিটি করপোরেশনের কাছে থাকা উচিত। এতে করে যে ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে চান, তাঁর প্রথম স্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন। তা না হলে দেখা যায়, স্বামী দ্বিতীয় বিয়ে করার অনেক পরে তাঁর প্রথম স্ত্রী জানতে পারেন। সেই মুহূর্তে এটি গ্রহণ করার মতো মানসিক কোনো প্রস্তুতি থাকে না। অনেক সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এ রকম অবস্থা থেকে অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নেন। সে জন্য প্রতিটি এলাকায় একটি কাউন্সেলিং কেন্দ্র ও ভিকটিম সাপোর্ট সেন্টার থাকা উচিত, যাতে যেকোনো মুহূর্তে নারীরা সব ধরনের সহায়তা পান। অনেক মেয়ে এ কথা ভেবে আত্মহত্যা করে যে অপরাধী তার মৃত্যুতে শাস্তি পাবে। এ ধারণাটি ভুল। আত্মহত্যার পথ বেছে নিয়ে অন্যকে শাস্তি দেওয়া যায় না। সে জন্য বেঁচে থেকেই ওই পরিস্থিতি মোকাবিলা করার মতো আত্মশক্তি তৈরি করতে হবে। এর জন্য মা-বাবাকেও তাঁদের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে।সামাজিকভাবে সমর্থন দিতে হবেদিলরুবা আফরোজঅধ্যাপক,মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মহত্যা করার ঘটনা নতুন নয়। তবে মা তাঁর সন্তানদের নিয়ে আত্মহত্যা করছেন, এটি এবার দেখা যাচ্ছে। একই জায়গায় থেকে একই বিষয়ের মধ্য দিয়ে যান অনেকে। চাপগুলো কেউ সহ্য করতে পারেন, কেউ পারেন না। অন্য কোনো পথ না পেয়ে মৃত্যুর পথটাকেই তাঁরা বেছে নিয়েছেন।স্বামী পরকীয়া করছেন, এ ঘটনা মেনে নিতে পারেননি তাঁরা। পরিবারের মধ্য থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। কেউ ভরসা দেননি। এ থেকে বের হয়ে আসার উপায়ও বলে দেননি। স্বামী এবং পরিবারের অন্যদের কাছ থেকে আঘাত পান। নিজের এবং সন্তানদের অনাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। নিরাশ হয়ে পড়েন। সাম্প্রতিককালে দেখা গেছে, মায়েরা আত্মহত্যা করেছেন তাঁর সন্তানদের সঙ্গে নিয়ে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। একজন সাধারণ মানুষ যখন সুস্থ অবস্থায় চিন্তা করেন, বহু ধরনের চিন্তা করতে পারেন। কিন্তু এ ধরনের মানসিক চাপের মধ্যে যাঁরা পড়েন, তাঁরা চিন্তা করেন একভাবে। স্বামীর অত্যাচারে সন্তানটিকে আঁকড়ে ধরেন। এ রকম পরিস্থিতিতে মা ভাবেন, তাঁর বাচ্চাটি তাঁরই। ওকে তিনি সঙ্গেই নিয়ে যান। তার কারণ হয়তো এই, এমন কোনো আস্থাভাজন কাউকে পাননি, যার কাছে বাচ্চাগুলোকে রেখে যাবেন। হয়তো এ কারণেই সন্তানদের নিয়ে মৃত্যুর পথকে বেছে নিয়েছেন। ছোটবেলা থেকেই আমাদের দেশের মেয়েদের কিছু ধারণার ভেতর দিয়ে গড়ে তোলা হয়। বিয়ে করে ঘরসংসার, স্বামীর ওপর নির্ভরশীল হয়ে ওঠা, স্বামী ছাড়া জীবন চলবে না এ ভাবনাগুলোই তাদের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। ছেলেমেয়েদের মধ্যেও করা হয় ভেদাভেদ। ছোট্ট মেয়েটিকে মানুষ হিসেবে গড়ে তোলার বদলে মেয়ে হিসেবেই বড় করা হয়। দেওয়া হয় স্বামীর ওপর নির্ভরশীল হয়ে ওঠার প্রেরণা। যেটা একেবারেই ঠিক না। জীবনে প্রতিষ্ঠিত হওয়া, ভালো কিছু করার মূলমন্ত্র পরিবার থেকেই দেওয়া উচিত। জীবনের মানেই স্বামী না। এর বাইরেও করার অনেক কিছু আছে। সমাজের ভূমিকাও এ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। স্বামী পাশে না থাকলে সামাজিকভাবে তাঁকে সমর্থন দিতে হবে। তাঁর পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাঁকে বোঝাতে হবে। আত্মহত্যা করার প্রবণতা কারও কারও মধ্যে বেশি থাকে। তারা বেশির ভাগ সময়ই মন খারাপ করে থাকে। নিজের মতো থাকে। কারও সঙ্গে খুব একটা মেশে না। এ বিষয়টি যখনই চোখে পড়বে, পরিবার থেকে উপযুক্ত কাউন্সেলিং দেওয়া উচিত।আত্মহত্যা প্রতিবাদের ভাষা নয়এলিনা খান প্রধান নির্বাহীবাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনএ মুহূর্তে আত্মহত্যার যে চিত্র আমরা দেখতে পাই তা সত্যিই ভয়াবহ। রাষ্ট্রীয় বিপর্যয় মনে হয়েছে। সে কারণে এটি প্রতিকারে রাষ্ট্রকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। কেননা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে। এটি প্রতিরোধে মাঠপর্যায় থেকে শুরু করতে হবে এ কাজ। এলাকাভিত্তিক পরামর্শ কেন্দ্র খুলতে হবে। যাতে করে যে কেউ নিজের কথা, পারিবারিক কথা এসে বলতে পারে। এরপর প্রয়োজন মনে করলে কেন্দ্র থেকে তার বাড়িতে গিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বা পাড়াভিত্তিকভাবে বোঝাতে হবে যে আত্মহত্যা করা পাপ। এটি শাস্তিযোগ্য অপরাধ। যে আত্মহত্যার চেষ্টা করবে আর যে এতে প্ররোচিত করবে, দুজনই সমান অপরাধী। আত্মহত্যাপ্রবণ হলে মনকে অন্য কোনো কিছুতে ব্যস্ত রাখতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এটি কোনো প্রতিবাদের ভাষাও নয়। এই যে একজন মা তাঁর সন্তানদের নিয়ে আত্মহত্যা করলেন, এতে তিনি দুইভাবে অপরাধ করলেন। অন্যকে হত্যার মতো মহা অন্যায় তিনি করলেন। পৃথিবীতে মায়ের কাছে সন্তানেরা সবচেয়ে নিরাপদ থাকে। সেই নিরাপত্তাটুকুও মা কেড়ে নিলেন, যা কাম্য নয়।