আত্মীয়ের লাশ দেখার আগে নিজেরাই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে নিজেরাই লাশ হয়ে গেলেন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও তাঁর গাড়িচালকসহ পরিবারের সাত সদস্য। আজ রোববার ভোরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে মোস্তাফিজুর রহমান তাঁর সন্তানদের নিয়ে গত রাতে ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীতে যাচ্ছিলেন। উপজেলার নাওতলা এলাকায় পৌঁছানোর পর তাঁদের প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে তাঁর পরিবারের ছয়জন ও চালক নিহত হন। তিনি বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে গাড়িতে থাকা সবাই মারা জান। নিহত ব্যক্তিরা হলেন—মোস্তাফিজুর রহমান (৫০), তাঁর ছেলে শাহাদাত হোসেন (১০), মেয়ে সোহাগী আক্তার (২২), শ্রাবণী আক্তার (১৬), আত্মীয় মিলি আক্তার (১৮), সোহাগীর মেয়ে যুঁথি (০৩) ও গাড়িচালক মোস্তাক আহমেদ (২২)।মোস্তাফিজুর রহমানের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার শালিকাপুর গ্রামে। সোহাগীর শ্বশুরবাড়ি একই উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামে এবং মিলির বাড়ি পশ্চিম রাজারামপুর গ্রামে। আর চালক মোস্তাক থাকতেন ঢাকার ৬/১, কদমতলার বাসায়। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।