আদভানি ও বাল ঠাকরেসহ ২১ জনকে সুপ্রিম কোর্টের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বাবরি মসজিদ ধ্বংস মামলায় সুপ্রিম কোর্ট বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, শিবসেনা প্রধান বাল ঠাকরেসহ ২১ জনের বিরুদ্ধে নোটিশ দিয়েছে। আজ শুক্রবার তাঁদের কাছে এ নোটিশ পাঠানো হয়। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) একটি পিটিশনের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট তাঁদেরকে এই নোটিশ দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে বলা হয়েছে।গত বছরের ২০ মে লক্ষেৗ হাইকোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলা থেকে ওই নেতাদের অব্যাহতি দিয়েছিলেন। সিবিআই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে। সংস্থাটি গত ১৮ ফেব্রুয়ারি পিটিশনটি দায়ের করে। তবে লক্ষেৗ বেঞ্চ অব্যাহতি দেওয়ার নয় মাস পরে সিবিআই সুপ্রিম কোর্টে আপিল করে। কিন্তু নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে আপিল করতে হয়।সিবিআই বিলম্বের জন্য ক্ষমা প্রার্থনা করে পিটিশনটি আমলে নিতে একটি দরখাস্ত করে। আবেদনে সিবিআই জানায়, বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত ওই নেতাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে উচ্চ আদালতের রায় মেনে নিলে তাতে ন্যায়বিচার লঙ্ঘিত হবে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আদভানিসহ ওই নেতাদের নোটিশ দেন।