আদমশুমারিতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১৩.৯৩ শতাংশ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১১ সালের আদমশুমারিতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৩ লাখ ৪৭ হাজার ৭৩৬, যা ২০০১ সালের শুমারির চেয়ে ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি।পশ্চিমবঙ্গের সেনসাস ডিরেক্টর দীপক ঘোষ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।দীপক ঘোষ জানান, বর্তমান জনসংখ্যার মধ্যে চার কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৩৮৯ জন পুরুষ এবং চার কোটি ৪৪ লাখ ২০ হাজার ৩৪৭ জন মহিলা। গত দশকে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে এক কোটি ১১ লাখ ৭১ হাজার ৫৩৯। যার মধ্যে পুরুষ হলো ৫৪ লাখ ৬১ হাজার ৪০৪ জন এবং ৫৭ লাখ ১০ হাজার ১৩৫ জন নারী।০-৬ বছর বয়স্ক গ্রুপে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এক কোটি এক লাখ ১২ হাজার ৫৯৯।এই সময়ে শিক্ষিতের হার বেড়ে হয়েছে ছয় কোটি ২৬ লাখ ১৪ হাজার ৫৫৬। এর মধ্যে পুরুষের সংখ্যা হলো তিন কোটি ৪৫ লাখ আট হাজার ১৫৯ জন ও নারীর সংখ্যা হলো দুই কোটি ৮১ লাখ ছয় হাজার ৩৯৭ জন। ইউএনআই।