আদমশুমারির প্রতিবেদনের পর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন আগামী জুনে প্রকাশের পর জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ সোমবার নির্বাচন কমিশনে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সরকারের কাছে নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা মহানগরের আসন ১০টিতে সীমাবদ্ধ থাকবে। এ ছাড়া বিদ্যমান আইন অনুসারে প্রতিটি জেলায় ন্যূনতম দুটি আসন থাকবে।