আদর্শ বধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোদস্তুর আদর্শ ভারতীয় গৃহবধূ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের খুব কাছের একজন জানিয়েছেন, গত সপ্তাহে দুটি উৎসবের আসর বসেছিল এই পরিবারে। তার একটি ছিল অমিতাভের জন্মদিন, আরেকটি হলো কারওয়া চৌথের (বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনা করেন এক দিনব্যাপী এ উৎসবে) আগে মেহেদি উৎসব। তো আট মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও দুটি উৎসবেই ঐশ্বরিয়া ছিলেন কর্মচঞ্চল ও প্রাণবন্ত। বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে ভালোমন্দের দেখভাল করেছেন বিপুল আগ্রহের সঙ্গে। এ ছাড়া তার আগে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বসে ঠিক করেছিলেন উৎসবে কাদের নিমন্ত্রণ পাঠানো হবে। টিএনএন।